Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Editor Choice লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Editor Choice লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

প্রতিটি উপজেলাকে গ্রিন, ক্লিন ও সেফ শহর গড়ার তাগিদ: প্রতিমন্ত্রী সোহেল মনজুর (এমপি)

কোন মন্তব্য নেই

বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

ঝালকাঠি: শুধু উন্নয়ন নয়, প্রতিটি উপজেলাকে গ্রিন, ক্লিন সেফ শহর হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম তদারকি সমন্বয় বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী প্রতিটি উপজেলাকে গ্রিন, ক্লিন সেফ শহর হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, নিজ নিজ উপজেলাকে গ্রিন, ক্লিন সেফ করার জন্য সরকারের দেওয়া নির্দেশনাগুলো দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।


তিনি বলেন, একটি উপজেলাকে গতিশীল রাখতে এবং উন্নয়ন কার্যক্রমকে সঠিক পথে পরিচালনা করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। জেলা উপজেলা পর্যায়ে সরকারি কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তবে মাঠপর্যায়ে যারা কাজ করেন, তাদের শুধু কাজ করলেই হবে নাকাজের ফলাফল বারেজাল্ট নিশ্চিত করতে হবে। এক মাসের কাজ আরেক মাসে ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেননিজ নিজ দায়িত্বের জায়গা থেকে আমাদের সবারই রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। উন্নয়ন, অপরাধ দমনসহ প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি ইমপ্রুভমেন্ট চাই। ব্যক্তি হিসেবে আমাদের আরও সিনসিয়ার, ডেডিকেটেড স্বচ্ছ হতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুর্নীতির একটি সংস্কৃতি চালু করে দিয়ে গেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও ৪০০ কোটি টাকার মালিক হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেনবর্তমান কর্মকর্তা-কর্মচারীরা যদি মনে করেন, আমি কী করেছিসেটা ভুলে যান। আমাদের পরিবর্তনে বিশ্বাসী হতে হবে। ঝালকাঠি-পিরোজপুরে যারা দায়িত্বে ছিলেন, তারা দুর্নীতি করেছেন। তারা একা এই দুর্নীতি করতে পারেননি; এর সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও সম্পৃক্ততা ছিল। কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেনঅনেক কষ্ট আন্দোলনের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন দেশকে দেওয়ার সময়, নেওয়ার সময় নয়। আমরা যে আদর্শে বিশ্বাসী হয়ে দায়িত্ব পালন করছি, সেই জায়গা থেকে নিজেদের কালিমামুক্ত করতে হবে।

তিনি বলেন, ঝালকাঠি বা বরিশাল বিভাগ নয়, সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করে প্রমাণ করতে হবেসরকারি কর্মকর্তারা অতীতেও সৎ ছিলেন, এখনও সৎ আছেন। কিছু অসাধু মানুষের কারণে সরকারি কর্মকর্তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল।

সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম জামাল। তিনি মাদক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে অনিয়ম গাফিলতি বন্ধ, কাজের গুণগত মান নিশ্চিত এবং সরকারি অর্থ-সম্পদের অপচয় রোধের আহ্বান জানান।


জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা বিএনপির সদস্যসচিব জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মাদ হুমায়ূন কবীর, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, চার উপজেলার ইউওনোসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঝালকাঠি-২ আসনে ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, তবুও স্থবির জেলা বিএনপি!

কোন মন্তব্য নেই

সোমবার, নভেম্বর ০৩, ২০২৫


ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সহসভাপতি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। দলের নিবেদিতপ্রাণ এই নেত্রী দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তবে মনোনয়ন ঘোষণার পরও ঝালকাঠি জেলা বিএনপির অফিসে ছিল না কোনো আনুষ্ঠানিক আনন্দ বা উচ্ছ্বাসের পরিবেশ। স্থানীয় সূত্র জানায়, বিগত দিনের অভ্যন্তরীণ কোন্দল সমন্বয়ের অভাবের কারণে জেলা বিএনপির মধ্যে সাময়িক নিস্তব্ধতা বিরাজ করছে।

এ বিষয়ে দলের একাধিক ত্যাগী নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইলেন ভুট্টো দলের নিবেদিতপ্রাণ নেত্রী। কিন্তু জেলা পর্যায়ে বিভাজন ও নেতৃত্ব সংকটের কারণে কর্মীদের মধ্যে ঐক্যের অভাব দেখা দিয়েছে। এখন সময় এসেছে ব্যক্তিগত মতভেদ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার।”

জেলা যুবদলের সদস্য সচিব বলেন, “দীর্ঘদিন জনগণের পাশে থাকা একজন যোগ্য নেত্রীকে মনোনয়ন দিয়েছে দল। আমি মনে করি, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত সঠিক। এই আসনটি রক্ষা করতে হলে ইলেন ভুট্টোর মতো নেত্রীরই প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব।”

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, “আমি বিএনপি করি, আমি সংগঠনের দায়িত্বে আছি—আমার কাজ হচ্ছে দলকে সুসংগঠিত করা। ইলেন ভুট্টো জনপ্রিয় নেত্রী, সাধারণ মানুষের মাঝে তার অবস্থান রয়েছে বলেই কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী যেই হোক না কেন, দলের স্বার্থে আমরা সবাই তার সঙ্গে কাজ করব।”

‘আন্তর্জাতিক তৃতীয় পিঠস্থান’ শিববাড়িতে শিব চতুর্দশীর মেলা শুরু

কোন মন্তব্য নেই

রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩


খাইরুল ইসলাম, ঝালকাঠি: হিন্দু ধর্মাবলম্বীদের ‘আন্তর্জাতিক তৃতীয় পিঠস্থান’ ঝালকাঠির শিববাড়িতে চলছে ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা।

সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের শিববাড়ি গ্রামে শনিবার শুরু হওয়া তিন দিনের এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী অংশ নিচ্ছেন।

মেলা কমিটির সভাপতি অধ্যাপক অসীম কুমার সাহা বলেন, “হিন্দুদের আন্তর্জাতিক এই তৃতীয় পিঠস্থানে প্রতি বছর শিব চতুর্দশী উপলক্ষে মেলা বসে। মেলার প্রধান পর্ব দেবতা শিবের উপাসনা।

 “এক সময় নেপাল-ভারত ও শ্রীলঙ্কা থেকেও পুণ্যার্থী আসত। তখন মাসব্যাপী মেলা জমত। লাখ লাখ মানুষের সমাগম হত। এখন আর আগের দিনের মতো নেই। পরিসর অনেক কমে গেছে। তবে এ বছর ৫০ হাজারের মতো পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়েছে বলে ধারণা করছি।”

মেলায় গ্রামীণ সংস্কৃতির সবকিছু পাওয়া যাচ্ছে। দোকানে দোকানে মিষ্টি, পান-সুপারি পাওয়া যাচ্ছে। মেয়েদের প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছে অনেকে। নাগরদোলা আর শিশুদের খেলনা তো আছেই।

মেলায় আসা অনেকেই বিশেষ উদ্দেশ্যে শিবের পূজা করছেন। নারীরা স্বামীর মঙ্গল কামনায়, কুমারীরা আকাক্সিক্ষত বর প্রত্যাশায় ফুল-জলসহ নানা মাঙ্গলিক উপাদানে নৈবেদ্য সাজিয়ে দেবতা শিবকে সন্তুষ্ট করছেন। অপরদিকে শিশুর মঙ্গলের জন্য মায়েরা এসেছেন মানত নিয়ে।

ঢাকার উত্তরা থেকে সপরিবার এসেছেন সঞ্জিত কুমার হালদার। মেয়ে, স্ত্রী ও শিশুছেলের সঙ্গে এনেছেন প্রতিবেশীদেরও।

তার মেয়ে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী অধিলক্ষী হালদার বলেন, “ছোটবেলা থেকে পিসি, বড় বোনসহ আত্মীয়-স্বজনকে এই উৎসব উদযাপন করতে দেখে আসছি। আমি আজ সকাল থেকে উপবাস করছি, শিবের ব্রত পালন শেষে উপবাস ভাঙব।” যোগ্য বর প্রত্যাশায় শিব ঠাকুরকে নৈবেদ্য দিতেই এত দূর এসেছেন বলে জানান অধিলক্ষী।

“ছেলের জন্য শিববাড়িতে মানত ছিল। তাই এ উৎসবে ওর চুল কেটে ন্যাড়া করে মানতি পালন করলাম।” বলছেন ফরিদপুর থেকে শিশুছেলেকে নিয়ে আসা ইন্ধুশ্রী সাহা। সাথে আছেন তার আত্মীয়-স্বজনও।

কেউ কেউ এসেছেন নিছক মেলা উপভোগের জন্য। স্বরুপকাঠি থেকে আসা এমন একদল তরুণের সাথে কথা হল। তাদের একজন মো: কাইউম, “অনেক দিন ধরে প্রতিবেশীদের কাছে এ মেলার কথা শুনে আসছি। এত বড় আর এমন উৎসবমুখর মেলা আমি আর কোনো দিন দেখিনি।”

মেলা ভাঙবে সোমবার সন্ধায়।

আলিম ফলাফলে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

কোন মন্তব্য নেই

বুধবার, ফেব্রুয়ারি ০৮, ২০২৩


ঝালকাঠি:
আলিম পরীক্ষার ফলাফলে দেশ সেরা হবার গৌরব অর্জন করেছে ঝালকাঠি ঐতিহ্যবাহী এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও ধরে রেখেছে মাদরাসার শিক্ষার্থীরা আলিম পরীক্ষায় বিজ্ঞান সাধারণ বিভাগে ৩৭৪ ছাত্র অংশ নেন যাদের মধ্যে ২৫৬ জন জিপিএ-, ১১৬ জন জিপিএ এবং বাকীরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন

মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স- মাস্টার্সসহ জেডিসি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষার (হাদিস, তাফসির ও ফিকহ) ফলাফলে শীর্ষস্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট ও সুন্দর হাতের লেখা নিশ্চিতকরণ বিষয়ে প্রতিনিয়ত মনিটরিং করা হয়। সময়োপযোগী ব্যবস্থা নেওয়ার কারণে কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করেছে।

তিনি আরও বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় পাশের হার শতভাগ। দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসায় পাশের হার ৯৯.৯০ শতাংশ, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকা শাখায় পাশের হার ৯৯.০৭ শতাংশ ও টঙ্গি শাখায় পাশের হার ৯৯.৮০ শতাংশ। এর দ্বারাই প্রমাণিত হয় ঝালকাঠি এনএস কামিল মাদরাসা দেশসেরা।

প্রথমবারের মতো ঝালকাঠিতে নারী ডিসি

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২


সারা দেশের ২৩ জেলায় একযোগে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঝালকাঠিতে নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পী।

অন্যদিকে ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলীকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ১৭ বছর আজ

কোন মন্তব্য নেই

সোমবার, নভেম্বর ১৪, ২০২২

ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সোমবার দুই বিচারক হত্যা দিবস পালন করা হয়েছে ২০০৫ সালের এদিনে জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ জগন্নাথ পাঁড়েকে হত্যা করে

দিবসটি উপলক্ষে সকালে নানা কর্মসূচি পালন করেন ঝালকাঠির বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সকাল সাড়ে আটটায় আদালত প্রাঙ্গণ থেকে এক শোক ্যালি বের হয় পরে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়

বিস্তারিত আসছে...

ইকোপার্ক রক্ষায় মামলা, ডিসি-মেয়রসহ ১৬ জন বিবাদী

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২

খাইরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা ও ধানসিঁড়িসহ পাঁচ নদীর মোহনায় প্রস্তাবিত ইকোপার্ক রক্ষায় জনস্বার্থে মামলা করা হয়েছে। ঝালকাঠির প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করে ঝালকাঠির ইকোপার্ক রক্ষা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটি।


কমিটির পক্ষে মামলায় বাদী হয়েছেন সদস্য সচিব এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন, শোয়েবুর মোর্শেদ সোহেল ও গিয়াস উদ্দিন খসরু।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।

মামলায় জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), তহশলিদারসহ (পৌরভূমি অফিস) ১৬ জনকে বিবাদী করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০০৪ সালে একনেক সভায় ইকোপার্কটি অনুমোদন পায়। ৮৮.৩৬ একর জমির ওপর গড়ে ওঠে ইকোপার্ক। সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা ও ধানসিঁড়ি নদীর মোহনায় প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই চরটি এলাকাবাসীর পিকনিক স্পট, ঈদ আনন্দ মেলা, তাবলিগ জামাতের এজতেমা, বৈকালীন ভ্রমণ, বৈশাখী মেলা, ঘোড় দৌড়সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে।

কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর প্রবেশমুখে ৮৮.৩৬ একর জমিতে গড়ে ওঠা ইকোপার্কটি রক্ষা করা এবং রাষ্ট্রের ও জনগণের সম্পত্তি হিসেবে ব্যবহার ঝালকাঠিবাসীর প্রাণের দাবি। ২০০৭-০৮ অর্থবছরে ইকোপার্কের উন্নয়নে একনেকে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং ৬২ লাখ টাকা ব্যয়ে নিচু জমি ভরাট করে সমতল করা হয়। উপকূলীয় বনায়ন প্রকল্প কর্তৃক ৪২ লাখ টাকা ব্যয়ে বৃক্ষরোপণ করা হয়।

জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত ইকোপার্কটি ঝালকাঠি যুগ্ম প্রথম জেলা জজ আদালতকে ব্যবহার করে প্রভাবশালী ভূমিদস্যুরা বেদখল করার পায়তারা চালাচ্ছেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিনা আলম লিজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মামলাটি করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।


আড়াই লাখ টাকার চুক্তিতে জাতীয়পার্টি নেতাকে হ*ত্যা*র পরিকল্পনা!

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২


পূর্ব বিরোধের জেরে দুই বছর আগে আড়াই লাখ টাকায় জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে হত্যার পরিকল্পনা করা হয় বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে চুক্তির টাকা পরিশোধও করা হয় সে পরিকল্পনা অনুযায়ী শফিকুলের ওপর হামলা চালানো হয় শফিকুলের পা বিচ্ছিন্ন হলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান

হামলার মূল আসামী ইয়াসিনকে ঢাকা লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেফতারের পর পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বুধবার (১২ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের চাঞ্চল্যকর ঘটনার তথ্য জানান।

গ্রেফতারকৃত মূল হামলাকারী ইয়াসিন উপজেলার তুষাখালী গ্রামের মো. হাফেজ খানের ছেলে। আহত শফিকুল ইসলাম একই গ্রামের আইয়ূব আলী শিকদারের ছেলে ও তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

এ সময় পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত মূল আসামী ইয়াসিন এর তথ্যমতে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা এলাকার জনৈক জলীল জমাদ্দারের বাড়ির পাশের খাল থেকে হামলায় ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ইয়াসিনের বরাত দিয়ে তিনি আরও বলেন, শফিকুলকে হত্যার পরিকল্পনা অনুযায়ী ইয়াসিনসহ তার ৫ সহযোগীদের নিয়ে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা ঝাউতলার একটি বাসায় একত্রিত হয়। ২৮ সেপ্টেম্বর বুধবার বাজার থেকে ৯শ টাকায় ৩টি ধারাল ‘দা’ ক্রয় করে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে হত্যার পরিকল্পনাকারী তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের ভাই তুষখালী বাজারের মুদি দোকানি নাসির হোসেন জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলামের অবস্থান ও তথ্য ওত পেতে থাকা ইয়াসিনকে মোবাইলের মাধ্যমে অবহিত করে।

স্থানীয় বাসিন্দা মুসা শরীফের সঙ্গে চলমান একটি মামলায় শফিকুল আদালতে হাজিরা দিতে সকালে মোটরসাইকেলযোগে তুষখালী থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। মাঝের পুলের সন্নিকটে ফরাজি বাড়ির সামনে কালভার্টের উপরে আসা মাত্রই একটি মহেন্দ্র গাড়ি শফিকুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। শফিকুল মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পিছনের দিকে দৌড় দিলে হামলাকারীরা মাহেন্দ্র থেকে নেমে তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করে।

এ সময় এলোধাবাড়ি কোপানোর কারণে শফিকুলের পেটের ভুড়ি বেড়িয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। হামলাকারী ইয়াসিন ও তার সহযোগীরা ৪ কিলোমিটার দূরে বহেরাতলা এলাকার খালে ধারালো অস্ত্রগুলো ফেলে দিয়ে মাহেন্দ্রযোগে পালিয়ে যায়। মাহেন্দ্র চালককে ৫ হাজার ও অপর ৩ সহযোগীকে ১৫ হাজার টাকা প্রদান করে ইয়াসিন।

পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, স্থানীয়রা গুরুতর আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে শেবাচিম হাসপাতালের চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় ওই দিন বিকেলে ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের ভাই নাসির হাওলাদারকে আটক করে। পরে নাসিরসহ ৫ জনের বিরুদ্ধে আহত শফিকুলের মা মমতাজ বেগম মামলা করলে নাসির হাওলাদারকে গ্রেফতার দেখিয়ে ৩০ সেপ্টেম্বর শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।

১ অক্টোবর হামলায় ব্যবহৃত মাহেন্দ্র গাড়িটি পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে চালক পলাতক থাকায় এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মূল পরিকল্পনাকারী চেয়ারম্যানের ভাই নাসির হাওলাদার ও মূল হামলাকারী ইয়াসিনের মোবাইল জব্দ করা হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পিরোজপুর পুলিশ সুপার বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর কিছু বলা সম্ভব নয়। ঘটনায় জড়িত ও পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, ওসি ডিবি (পিরোজপুর দক্ষিণ বিভাগ) আসলাম উদ্দিন, মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, ডিবি পরিদর্শক মাহফুজ এবং পরিদর্শক (অপারেশন) আব্দুর হালিম প্রমুখ।

সুত্র: বরিশালটাইমস

মণ্ডপে মণ্ডপে বিদায়ের বিষণ্ণ সুর, চলছে বিসর্জন

কোন মন্তব্য নেই

বুধবার, অক্টোবর ০৫, ২০২২


আজ বুধবার শুভ বিজয়া দশমী। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপুজোর পাঁচ দিনের অনুষ্ঠানমালা শেষ হল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে এবার বিদায় নিয়েছেন দেবী দুর্গা।

বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। দুর্গাপুজোর (#Durga_Puja) ষষ্ঠী থেকে নবমী অবধি ছিল জমকালো আলোকসজ্জা, ঢাক-কাঁসরের বাদ্যি, ধূপ-ধুনোয় আরতি ও ভক্তদের পুজো-অর্চনা আর সকল ধর্মের মানুষের দর্শন। মহানবমী রাতেই ভক্তদের চোখে-মুখে ছিল দেবী বিদায়ের বিষণ্ণ সুর। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ সন্ধ্যায় জলাশয়ে বিসর্জন দিচ্ছেন প্রতিমা। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ আজ হিন্দু সম্প্রদায়ের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সন্ধ্যায় শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, শারদীয় অনুষ্ঠানটি বুধবার সন্ধ্যা ৮টায় সীমিত আকারে অনুষ্ঠিত হবে। মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে যেতে অতিথিদের প্রতি আহবান জানানো হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (#Sheikh_Hasina) দেশবাসীর প্রতি ফের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কড়া বার্তা দেন। তিনি বলেন, “কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। পক্ষকাল বিদেশে সফর শেষে গতকালই মঙ্গলবার দেশে ফিরে বিকেলে ঢাকার গণভবন থেকে ভারচুয়ালি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, “সব ভেদাভেদ ভুলে বাঙালিরা সবসময় সব ধর্মের অনুষ্ঠান উৎসবে শামিল হয়। আমরা কিন্তু প্রতি উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসব উদযাপন করি। যে কারণে বলি, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।”

আজ বাংলাদেশের প্রতিটি মণ্ডপে সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীবিহিত পুজো শেষে ভক্তরা অঞ্জলী প্রদান করেন। এরপর গৃহবধূরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। আজ রাজধানী ঢাকা-সহ সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

বিসর্জনের উদ্দেশ্যে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হয় বিকেল ৪টে নাগাদ। এর আগে রাজধানীর ২৪১টি পুজোমণ্ডপের অধিকাংশই এসে সমবেত হয় পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্যি-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পুজো-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় বিজয়ার শোভাযাত্রা। সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। বঙ্গভবন-সহ গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হয়।

মহানবমীর দিনও আগের দিনের মতো রাজধানী ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে মানুষের ঢল নেমেছিল। হাজার হাজার ভক্ত, পূজারি ও দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোথাও মণ্ডপসংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বিকেল থেকেই। এই কারণে নগরের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ২টা থেকে রাত ৮টা অবধি বিদ্যুৎহীন ঢাকায় যানজট অসহনীয় মাত্রায় পৌঁছে যাওয়ায় পুরোহিতদের ভোগান্তির মুখে পড়তে হয়। রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরী, রমনা, বনানী, শাঁখারীবাজার, তাঁতীবাজার, গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দিরে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেনারেটর সচল রাখা হয়। ফলে বিদ্যুৎ না থাকলেও তেমন কোনও অসুবিধা হয়নি।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam