ঝালকাঠি: শুধু
উন্নয়ন নয়, প্রতিটি উপজেলাকে ‘গ্রিন, ক্লিন ও সেফ’ শহর হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক
ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলাকে গ্রিন, ক্লিন ও সেফ শহর হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, নিজ নিজ উপজেলাকে গ্রিন, ক্লিন ও সেফ করার জন্য সরকারের দেওয়া নির্দেশনাগুলো দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, একটি উপজেলাকে গতিশীল রাখতে এবং উন্নয়ন কার্যক্রমকে সঠিক পথে পরিচালনা করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তবে মাঠপর্যায়ে যারা কাজ করেন, তাদের শুধু কাজ করলেই হবে না—কাজের ফলাফল
বা ‘রেজাল্ট’ নিশ্চিত করতে হবে। এক মাসের কাজ আরেক মাসে ভুলে গেলে চলবে না।
তিনি আরও বলেন, “নিজ নিজ দায়িত্বের
জায়গা থেকে
আমাদের সবারই
রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে।
উন্নয়ন, অপরাধ
দমনসহ প্রতিটি
ক্ষেত্রে দৃশ্যমান
উন্নতি ও ইমপ্রুভমেন্ট চাই।
ব্যক্তি হিসেবে
আমাদের আরও সিনসিয়ার, ডেডিকেটেড ও স্বচ্ছ হতে হবে।”
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুর্নীতির একটি সংস্কৃতি চালু করে দিয়ে গেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রীর
একজন পিয়নও ৪০০ কোটি টাকার মালিক হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “বর্তমান
কর্মকর্তা-কর্মচারীরা যদি মনে করেন, আমি কী করেছি—সেটা ভুলে
যান। আমাদের
পরিবর্তনে বিশ্বাসী
হতে হবে।
ঝালকাঠি-পিরোজপুরে
যারা দায়িত্বে
ছিলেন, তারা
দুর্নীতি করেছেন।
তারা একা এই দুর্নীতি করতে
পারেননি; এর সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও সম্পৃক্ততা ছিল।
কাজ না করেই হাজার হাজার
কোটি টাকা
লুটপাট করা হয়েছে।”
প্রতিমন্ত্রী
আরও বলেন, “অনেক কষ্ট ও আন্দোলনের পর একটি
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা
করতে পেরেছি।
এখন দেশকে
দেওয়ার সময়, নেওয়ার সময় নয়। আমরা যে আদর্শে
বিশ্বাসী হয়ে দায়িত্ব পালন করছি,
সেই জায়গা
থেকে নিজেদের
কালিমামুক্ত করতে
হবে।”
তিনি বলেন, ঝালকাঠি বা বরিশাল বিভাগ নয়, সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করে প্রমাণ করতে হবে—সরকারি কর্মকর্তারা অতীতেও সৎ ছিলেন, এখনও সৎ আছেন। কিছু অসাধু মানুষের কারণে সরকারি কর্মকর্তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল।
সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম জামাল। তিনি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও গাফিলতি বন্ধ, কাজের গুণগত মান নিশ্চিত এবং সরকারি অর্থ-সম্পদের অপচয় রোধের আহ্বান জানান।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মাদ হুমায়ূন কবীর, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, চার উপজেলার
ইউওনোসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.jpeg)




