Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পটুয়াখালীতে হেরোইনসহ আটক ১

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৯, ২০২১

/ by DNN24LIVE

 


পটুয়াখালীতে বিশেষ অভিযানে দশ পুরিয়া হেরোইনসহ বাচ্চু গাজী (২০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পটুয়াখালী সদর থানাপুলিশ।

গতকাল বুধবার রাতে টাউন বহালগাছিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই বিপুল ও এএসআই লিমনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে তাঁকে আটক করা হয়।

আটক বাচ্চু সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী এলাকার আনোয়ার গাজীর ছেলে।

পুলিশ জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বাচ্চু নামে একজনকে আটক করা হয়। আটক বাচ্চুর কাছ থেকে আনুমানিক দশ পুরিয়া হেরোইন ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্সেদ জানান, বাচ্চুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দিয়ে আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam