বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাসের চাপায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিন জন। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের ডাসার কর্নপাড়া নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ইতালি প্রবাসী আমির বেপারী (৩৫), ভ্যানচালক এবং শুকুর গাজী (৪০) ।
আমির বেপারীর বাড়ি বালীগ্রাম এলাকার ধামুসা গ্রামে। তার বাবার নাম ইলিয়াস বেপারী। শুকুর গাজীর বাড়ি কর্নপাড়া এলাকায়। তার বাবার নাম সফি গাজী।
পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ঈগল
পরিবহনের একটি বাস বরিশালের
দিকে যাচ্ছিলো। কর্নপাড়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে ধাক্কা
দেয়। এতে এ হতাহতের
ঘটনা ঘটে। আহত তিন
জনকে উদ্ধার করে মাদারীপুর সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাসার
থানা পুলিশ বাসটি আটক করেছে।
