Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় স্ত্রীসহ বলহীন বৃদ্ধ আহত, মামলা

সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১

/ by DNN24LIVE
আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় স্ত্রীসহ বলহীন বৃদ্ধ আহত, মামলা

পলাশ দত্ত, আগৈলঝাড়া >> বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষর হামলায় অতিশীপর বৃদ্ধ ও তার স্ত্রী গুরুতর আহতর ঘটনায় অবেশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাতে আহত বৃদ্ধর দায়ের করা মামলার বরাত দিয়ে থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান- উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের লোকমান শাহর (৭০) সাথে তার প্রতিবেশী মৃত রশিদ খানের ছেলেদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। লোকমানের জায়গা দখল করে দোকান ঘর তোলার পায়তার করছিল তারা। ওই বিরোধের মধ্যে গত মঙ্গলবার রাতে মৃত রশিদ খানের ছেলে দুলাল খান (৪৫), আহসান খান আপাং (৪০), লিটন খানসহ (৩৫) তাদের লোকজন লোকমানের বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। বৃদ্ধ লোকমান শাহ তাদের প্রতিবাদ করলে তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে তারা। লোকমানের স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে শ্লীলতাহানী ঘটায় হামলাকারীরা। একপর্যায়ে লোকমান ও তার স্ত্রী তাদের হামলার হাত থেকে বাঁচতে নিজেদের ঘরের মধ্যে গেলে হামলাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে ঘরে থাকা নগদ অর্থ ও হাতিয়ে নেয় তারা। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বৃদ্ধ লোকমান বাদী হয়ে উল্লেখিত তিন জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রবিবার রাতে মামলা দায়ের করেন, নং-৬(১২.৯.২১)। পুলিশ আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি মো. গোলাম ছরোয়ার।

The post আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় স্ত্রীসহ বলহীন বৃদ্ধ আহত, মামলা first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3lilF67
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam