Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশাল নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

শুক্রবার, সেপ্টেম্বর ০৩, ২০২১

/ by DNN24LIVE
বরিশাল নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

শিকদার মাহাবুব, বরিশাল >> বরিশাল নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা বারোটার দিকে বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ট্রাকের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।

নিহত কিশোরের নাম মো: প্রিন্স (১৫)। বন্দর থানাধীন সীমারকাঠী গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিন্স মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে প্রিন্স গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা প্রিন্সকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রিন্সকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শুক্রবার বিকেল ৫ টার দিকে নগরীর কাশিপুর বাশতলা এলাকায় চলন্ত আলফা থেকে ছিটকে পড়ে জয়নব বিবি (৫০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

জয়নব বিবি নগরীর পলাশপুর এলাকার আব্দুল জব্বারের স্ত্রী।

আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় জয়নব বিবি এ দুর্ঘটনার শিকার হয়।

শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত প্রিন্স ও জয়নব বিবির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

The post বরিশাল নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3DKksx6
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam