Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে দলিল হস্তান্তর করলেন যুবলীগ নেতা খান মামুন

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

/ by DNN24LIVE
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> লুৎফুন্নাহার নূরানী ও হাফিজীয়া মাদ্রাসায় দানকৃত জমির দলিল মাদ্রাসার সভাপতি আমীর হোসেন তালুকদারের কাছে হস্তান্তর করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা তিনটায় বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকায় অব‌স্থিত ওই মাদ্রাসার দানকৃত জমির দলিল হস্তান্তর হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কবীর বাদল, বিসিসি’র ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, চরবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু, পুরানপাড়া হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সোলেমান, লুৎফুন্নাহার নূরানী ও হাফিজীয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।’

The post মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে দলিল হস্তান্তর করলেন যুবলীগ নেতা খান মামুন first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3hnO2ig
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam