নিজস্ব প্রতিবেদক, বরিশাল>> বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বরিশাল নিউজ ২৪’র সম্পাদক আল-আমিন গাজী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) শনিবার বিকেল ৪ টার দিকে কাউনিয়া হাউজিংয়ের সামনের মসজিদ সংলগ্ন চার রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস চালিত নীল অটোররিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাংবাদিক আল-আমিন গাজীর ডান পায়ের গোড়ালির ওপরে গুরুতর জখম হয়। এবং পিছনে থাকা সাংবাদিক মেহেদি তামিম শারীরিক ভাবে আহত হয়।
কাউনিয়া থানায় থেকে তথ্য সংগ্রহ করে সাংবাদিক আল-আমিন গাজী ও সাংবাদিক মেহেদী তামিম কর্মস্থলে ফিরছিলেন।
তাৎক্ষণিকভাবে তাদের দু’জনকেই শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাংবাদিক আল আমিন গাজীকে ভর্তি দেয় কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান, নিউজ এডিটরস কাউন্সিল, বরিশালের সভাপতি হাসিবুল ইসলাম, বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন, লিটন বাইজিদ, তানজিমুন রিশাদ, রিপন রানা, আকাশ ইসলাম প্রমুখ।
এছাড়াও তার পরিবার ও স্বজনরা বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিক মেহেদি তামিম শারীরিকভাবে সুস্থ থাকলেও সাংবাদিক আল আমিন গাজী শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
দুর্ঘটনায় আহত সাংবাদিক আলামিন গাজী তার শারীরিক সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
The post সাংবাদিক আল-আমিন গাজী সড়ক দুর্ঘটনায় আহত first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2WTna2B
