Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ব্যাংকের জুনিয়র অফিসার ছাত্রলীগের সভাপতি

শনিবার, সেপ্টেম্বর ১১, ২০২১

/ by DNN24LIVE

মুন্সিবাজারের ব্যাংক কর্মকর্তা হবিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ছাত্রলীগের কমিটিতে পুরোনোরা পদ আঁকড়ে আছেন। জড়িয়ে পড়ছেন ব্যবসা-বাণিজ্যে, ঢুকছেন চাকরিতে। এভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনের হবিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনায়েদ তথ্য গোপন করে জুনিয়র অফিসার পদে চাকরি করছেন এনআরবিসি ব্যাংকের মুন্সিবাজার ব্রাঞ্চে।

নাম প্রকাশে অনিচ্ছুক হবিগঞ্জ উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ন পদে থাকা এক নেতা জানান, সভাপতি রিয়াজ উদ্দিন জুনায়েদ চাকরিতে যোগদান করার পর সাংগঠনিক কাজ পিছিয়ে পড়েছে। শোকের মাস আগষ্টেও উপজেলা ছাত্রলীগের তেমন কোন কর্মসূচি ছিল না। এমতাবস্থায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রকে আমি শ্রদ্ধা করি। যদি কোন নেতাকর্মী গঠনতন্ত্র বর্হিভূত কাজ করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ছাত্রলীগ সভাপতি চাকরির ব্যাপারে আমাকে লিখিত বা মৌখিভাবে কোন কিছুই অবগত করেননি।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতির চাকরির ব্যপারে আমি জানি না। তবে তিনি যদি চাকরি করেন তাহলে অবশ্যই ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী তার পদ থেকে অব্যহতি নেয়া উচিত।

এবিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনায়েদ বলেন, শীঘ্রই নুতন কমিটি হওয়ার কথা, তাই কাউকে এটা জানানোর প্রয়োজন মনে করি নাই।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam