Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশাল/ বিদ্যালয়ের আলমিরা থেকে ২০০ ব্যালটের মুড়িপত্র উদ্ধার

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

/ by DNN24LIVE
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমিরায় দুইশত ব্যালট পেপারের মুড়িপত্র পাওয়া গেছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে দপ্তরী কাম নাইটগার্ড মিন্টু বয়াতি আলমিরায় কলম খুঁজতে গিয়ে মুড়িপত্রগুলো পান। এগুলো সদ্যসমাপ্ত বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আহসান খোকন বরিশালটাইমসকে জানান, ব্যালট পেপারের মুড়িপত্র পাওয়ায় নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠতে পারে। ওই নির্বাচনের পরাজিত সংরক্ষিত সদস্য প্রার্থী শিপ্রা রানী বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

The post বরিশাল/ বিদ্যালয়ের আলমিরা থেকে ২০০ ব্যালটের মুড়িপত্র উদ্ধার first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2X9yU0D
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam