Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Lead News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Lead News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঝালকাঠি: ছাত্রী হোস্টেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, মে ১২, ২০২৬

 


ঝালকাঠি সরকারি কলেজে সাম্প্রতিক চুরির ঘটনা এবং ছাত্রী হোস্টেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে বারবার চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে গভীর রাতে ছাত্রী হোস্টেলে চুরির ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। সেখানেঅপরাধের বিচার চাই”, “বহিরাগতদের উৎপাত বন্ধ হোকএবংনিরাপত্তা নিশ্চিত করতে হবেইত্যাদি স্লোগান লেখা ছিল।

শিক্ষার্থীরা জানান, কলেজ ক্যাম্পাস হোস্টেলের নিরাপত্তা জোরদার, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

টেনিস কোর্টে ঝালকাঠির দুই রানীর জয়জয়কার

কোন মন্তব্য নেই

শুক্রবার, জুলাই ১১, ২০২৫


ঝালকাঠি: বাংলাদেশের টেনিস অঙ্গনে নতুন আশার আলো হয়ে উঠছে ঝালকাঠির দুই টেনিস কন্যা সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। সম্প্রতি অনুষ্ঠিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক টেনিস টুর্নামেন্টে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেশের টেনিসে নতুন দিগন্তের সূচনা করেছে।

গত জুলাই বাংলাদেশ টেনিস ফেডারেশন ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। এছাড়া একক ইভেন্টে সুমাইয়া আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তাদের কোচ হিসেবে সাথে ছিলেন জাহাঙ্গীর হোসেন বাবুল।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান দুই টেনিস তারকার সাথে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেন। জেলা প্রশাসক তাদের সাফল্যের জন্য শুভকামনা জানান এবং দেশের জন্য আরও সাফল্য বয়ে আনার আহ্বান জানান।

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আগামী এস গেমসে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন সুস্মিতা সেন সুমাইয়া আক্তার। ইতিমধ্যেই তারা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের এই অর্জন শুধু ঝালকাঠি নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

টেনিস কোচ জাহাঙ্গীর হোসেন বাবুল জানিয়েছেন, এই দুই টেনিস কন্যা নিয়মিত অনুশীলন কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের টেনিস অঙ্গনকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া শুভকামনা কামনা করেন।

ঝালকাঠির এই দুই টেনিস তারকার সাফল্যে জেলার ক্রীড়ামোদী মানুষ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য তারা অনুপ্রেরণার নাম হয়ে উঠছে। এই দুই টেনিস রানীর হাত ধরেই বাংলাদেশের টেনিস অঙ্গন আরও সমৃদ্ধ হবে প্রত্যাশা সকলের।

মেয়র সাদিক আব্দুল্লাহকে গ্রেপ্তার দাবি

কোন মন্তব্য নেই

শুক্রবার, আগস্ট ২০, ২০২১


বরিশালের ঘটনায় মেয়র সাদিক আব্দুল্লাহকে দায়ী করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। পুরো বরিশাল বিভাগ মেয়রের অত্যাচারে ওষ্ঠাগত বলে অভিযোগ করে তার গ্রেপ্তার দাবিও জানানো হয়েছে।

 

সংগঠনের এক জরুরি সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি জানানো হয়েছে।

 

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনােয়ার।

 

সভায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে বুধবার রাতে সংঘটিত ঘটনা নিয়ে বিস্তারিত আলােচনা হয়।

 

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের মাধ্যমেই দুর্বৃত্তদের মােকাবিলা করা হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। বরিশালের ঘটনাবলি বিশ্লেষণ করে দেখা যায়, সরকারি কর্তব্য পালন করতে গিয়ে একজন নির্বাহী কর্মকর্তা কীভাবে রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা হেনস্থা হয়েছেন। তার বাসায় হামলা করা হয়, যেখানে তার করােনা আক্রান্ত অসুস্থ বাবা-মা ছিলেন। তাদের উপস্থিতিতেই ওই কর্মকর্তাকে গালিগালাজ করা হয়েছে। তার বাড়ির গেট ভেঙে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। তার চামড়া তুলে নেয়ার জন্য প্রকাশ্যে স্লোগান দিয়ে মিছিল করেছে দুর্বৃত্তরা।

 

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিযোগ, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার দুর্বৃত্ত বাহিনী সিটি করপােরেশনের কর্মচারীদের দিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তারা পুরো জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

 

এমন কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অ্যাডনিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসােসিয়েশন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়রের অত্যাচারে বরিশালবাসী অতিষ্ঠ। মেয়রের হুকুমেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অ্যাসােসিয়েশন মনে করে। অ্যাসােসিয়েশন অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত আস্থাবান। তার দেশপ্রেমের চেতনা ধারণ করে সবাই কাজ করছে। আমরা দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট থাকব, একই সঙ্গে এসব রাজনৈতিক দুর্বৃত্তকে আইনের মাধ্যমেই মােকাবিলা করব।

 

আইনের শাসনের মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় সে ব্যাপারে সবাই অঙ্গীকারবদ্ধ এবং কোন পরিস্থিতিতেই তারা সেই পথ থেকে বিচ্যুত হবে না।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam