শিকদার মাহাবুব, বরিশাল >> বরিশাল নগরে প্রেমের সম্পর্কের জের ধরে বিষপানকারী যুবক পিয়াল সাহা (২৬) মারা গেছেন। আজ শনিবার সকাল ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
পিয়াল নগরের নবগ্রাম রোড গোলপুকুর পাড় এলাকার সুনীল সাহার ছেলে।
এর আগে ১ সেপ্টেম্বর প্রেমের সম্পর্কের জের ধরে বিষপান করে গুরুতর অসুস্থ হয় পিয়াল। পরে পিয়ালকে উদ্ধার করে শেবামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম পিয়ালের পরিবারের বরাত দিয়ে জানান, ১ সেপ্টেম্বর প্রেমের সম্পর্কের জের ধরে বিষপান কারে গুরুতর অসুস্থ হয় পিয়াল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৬টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে পিয়ালের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার মো: ফরিদ হোসেন বলেন,আত্মহত্যার ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।
The post বরিশালে প্রেমের সম্পর্কের জের ধরে বিষপানকারী সেই যুবকের মৃত্যু first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3DLGqj6
