Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার

শনিবার, সেপ্টেম্বর ০৪, ২০২১

/ by DNN24LIVE

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল মেট্রোপলিটন পুলিশ যাত্রীবাহী বাস থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। গতকাল শুক্রবার রাতে নগরীর রূপাতলী মিনি বাস টার্মিনাল এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

বরিশাল কোতয়ালি থানার পরিদর্শক (ওসি/তদন্ত) ফয়সাল আহম্মেদ বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রীদের বসার সিটের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে পাচারকারী কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার কোতয়ালি থানা চত্বরে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করেন।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বরিশালটাইমসকে বলেন, কচ্ছপগুলো দেশী “সিম কচ্ছপ” প্রজাতির। এ ধরনে কচ্ছপ একসময় ঝোপঝাড়, ডোবা নালায় পাওয়া যেত। তবে এখন এ প্রজাতির কচ্ছপ বিলুপ্ত হতে চলছে।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, লক্ষাধিক টাকা মূল্যের এ কচ্ছপগেুলোতে আপাতত সংরক্ষণ করা হবে। বুঝে পাওয়ার পর শনিবারই কচ্ছপগুলো বনবিভাগের কাশিপুর রেঞ্জ অফিসের পুকুরে অবমুক্ত করা হয়েছে। পরবর্তীতে মুক্ত জলাশয়ে এগুলো অবমুক্ত করা হবে বলেও বন বিভাগের তরফ থেকে বলা হয়েছে।’

The post বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3tiSm7k
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam