Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

আগৈলঝাড়ায় বিষ প্রয়োগে লাখ টাকার পোনা মাছ নিধন

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১

/ by DNN24LIVE
আগৈলঝাড়ায় বিষ প্রয়োগে লাখ টাকার পোনা মাছ নিধন

পলাশ দত্ত, আগৈলঝাড়া >> বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছের পোনা নিধনের অভিযোগ করেছেন এক মৎস্য ব্যবসায়ী।

উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের আলমগীর সরদারের ছেলে মাছ ব্যবসায়ী মনির সরদার জানান, ওই গ্রামের ভাষাই মোল্লার একটি পুকুর লিজ নিয়ে গত পাঁচ বছর যাবৎ তিনি মাছের পোনা চাষ করে আসছেন। ওই পুকুরে লাখ টাকার উপরে দেশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা চাষ করেন।

মঙ্গলবার সকালে পুকুর পাড়ে গিয়ে তিনি পুকুরের সব মাছের পোনা পানির উপরে ভাসা অবস্থায় দেখতে পান। সোমবার রাতের কোন এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন ব্যবসায়ি মনির সরদার। এ ঘটনায় মাছ ব্যবসায়ী মনির সরদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার পোনা মাছ মরে গেছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

The post আগৈলঝাড়ায় বিষ প্রয়োগে লাখ টাকার পোনা মাছ নিধন first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3nueTwO
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam