Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বরিশালে ১৪টি অবৈধ নৌযান আটক, চালকদের জরিমানা

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১

/ by DNN24LIVE
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> ফিটনেস, রেজিস্ট্রেশন ও নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযান এবং সনদবিহীন চালকদের বিরুদ্ধে বরিশালে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তর। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা নদীতে এই অভিযান চালান নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) বদরুল হাসান লিটন।

এসময় বরিশাল জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী অভিযানে ১৪টি নৌযান আটক করা হয় এবং ১৪ জন চালককে দেওয়া হয় বিভিন্ন পরিমাণ আর্থিক দণ্ড।

নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) বদরুল হাসান লিটন বরিশালটাইমসকে জানান, অবৈধ নৌযানের কারণে নৌপথে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি দেশব্যাপী অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান শুরু করে নৌ পরিবহন অধিদপ্তর। এই ধারাবাহিকতায় বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়।

এসময় রেজিস্ট্রেশন, সার্ভে সনদ এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন ১৪টি বলগেট, ড্রেজার, ট্রলার, কার্গো এবং স্পিড বোট আটক করা হয়। নৌযান চালানোর বৈধ সনদ না থাকায় বিভিন্ন অঙ্কের আর্থিক দণ্ড দেওয়া হয় অবৈধ নৌযান চালকদের। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

The post বরিশালে ১৪টি অবৈধ নৌযান আটক, চালকদের জরিমানা first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3z4kfBa
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam