শিক্ষার্থীর বাবা বরিশালটাইমসকে জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে তিন ব্যাগ ব্লাডের প্রয়োজন বলে চিকিৎসক জানিয়েছেন। তিনি রক্ত সংগ্রহের জন্য চেষ্টা করছেন। দিনমজুর এই বাবা তার সন্তানকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত কোথায়ও কোন অভিযোগ করেননি।
বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, অসুস্থ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। তবে পরীক্ষা করার জানা যাবে শিশুটির সঙ্গে কি হয়েছে।’
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
The post বরিশালে শিশু ভাতিজিকে ধর্ষণ করলেন চাচা first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3nsdLtz
