Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

এক ঘণ্টা অন্ধকারে শেবাচিম, ভোগান্তি

সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১

/ by DNN24LIVE
শিকদার মাহাবুব, বরিশাল >> বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে এক ঘন্টা বিদ্যুৎ না থাকার কারনে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে রোগী ও কর্মচারীদের। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টা থেকে সকাল সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ ছিলো। যে কারণে রোগীদের নিচতলা থেকে ওপর তলায় নিতে বেশ বেগ পেতে হয় কর্মচারীদের। তাছাড়া হাসপাতালের রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য রোগীদের দুইতলায় পৌছতে কষ্ট হয়েছে। এসময় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবায়ও বিঘ্ন ঘটেছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন নুশরাত জাহান বলেন, ‘আমার বাবা এস্কেন্দার আলীকে পাচতলায় সার্জারী ওয়ার্ডে ভর্তি দেয়। কিন্তু জরুরি বিভাগ থেকে পাচতলায় উঠতে এক ঘন্টা লিফটের সামনে দাড়িয়ে থাকতে হয়েছে।

এদিকে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ‘বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের রোগী ও কর্মচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জেনারেটর থাকলেও তা লিফট তোলার জন্য পর্যাপ্ত নয়।

তবে বিদ্যুৎ বিভাগের অবগত থাকতে হবে যে,হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন হয়ে থাকে। বিদ্যুৎ বিভাগ চাইলেই হুট করে বিদ্যুৎ নিতে পারে না।’

The post এক ঘণ্টা অন্ধকারে শেবাচিম, ভোগান্তি first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/2XgNwvn
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam