Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

রাতের আঁধারে মদপান করে মসজিদে হামলা-ভাঙচুর

সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১

/ by DNN24LIVE
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল কোতয়ালি মডেল থানাধীন চরমোনাই ইউনিয়নে রাজারচর খেয়াঘাট জামে মসজিদে স্থানীয় তিন ব্যক্তি মদপান করে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় মসজিদ কমিটি বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছে। রোববার রাতে চরমোনাই ইউনিয়ন ৫ নং ওয়ার্ড রাজারচর খেয়াঘাট জামে মসজিদে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঘটনাস্থল থেকে দুটি মদ বহনকারী বোতল ও একটি গ্লাস জব্দ করা করেছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মসজিদের খতিব আবু ছালেহ্ বলেন, রবিবার রাতে নামাজ শেষ করে আমারা সকলেই বাসায চলে যাই। তবে ফজরের নামাজের উদ্দেশে মসজিদে আসলে স্থানীয়রা দেখেন দান বাক্স ও থাই গ্লাস ভাঙা।  বিষয়টি মোবাইল ফোনে মসজিদের কমিটিকে অবহিত করেন। কিন্তু এর আগেই হামলাকারীরা ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মদপান করে তিন জনকে মসজিদে হামলা ও ভাঙচুর করতে দেখেন বেদের পল্লীর ফরফুড়ি বেগম নামে এক বেদেনী।
এর আগে বেশ কয়েকবার মসজিদের কাজ করতে গেলে তারা বাধা দিয়েছিল। পরে মসজিদের কোন কাজ করতে পারিনি।
এবিষয়ে সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম রাঢ়ী বলেন, বজলুর হাওলাদার (৫০) মদপান করে মসজিদে হামলা চালায় ও উলঙ্গ হয়ে আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি করেন।
এই বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এছাহাক মোঃ আবুল খায়ের বলেন, কখনও আমরা শুনিনাই যে মদ পান করে ধর্মীও কোনো প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর ঘটনা ঘটেছে। এবারই প্রথম শুনলাম রাতের আঁধারে মদপান করে মসজিদে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন, তিন জনের নাম উল্লেখ করে একটি মামলার প্রক্রিয়াধীন আছে। মামলা হওয়ার পড়ে বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

The post রাতের আঁধারে মদপান করে মসজিদে হামলা-ভাঙচুর first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3htpCUz
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam