Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বিসিসি কাউন্সিলর দুলালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, সাইবার আদালতে মামলা

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১

/ by DNN24LIVE
বিসিসি কাউন্সিলর দুলালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, সাইবার আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে একটি মামলা করা হয়েছে। সোমবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে কাউন্সিলর মামলাটি করেন। এতে আনোয়ার হোসেন পলাশ নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ২৩ আগস্ট আসামী আনোয়ার হোসেন পলাশ ফেসবুকে নিজের আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই ছবির ফ্রেমে থাকা দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, পার্বত্য শান্তি চুক্তির রুপকার আবুল হাসানাত আব্দুল্লাহ, তার উত্তরসূরি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক স্থানীয় মন্ত্রী, সচিব এবং তিনিসহ নগরী থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলরদের ছবি পোস্ট করেন। সেখানে বাদীকে বঙ্গবন্ধুর ঘাতক মীর জাফর খন্দকার মোস্তাকের সাথে তুলনা করেন। এতে বাদীর মানহানি হয়েছে।

মামলার আইনজীবী ছিলেন আজাদ রহমান জানান, এর আগে গত ২৯ আগস্ট পলাশকে আইনি নোটিস দেয়া হয়। নোটিশের জবাব না দেয়ায় অপপ্রচার করে সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্থ করায় বিচারের প্রত্যাশা কামনা করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মামলাটি আদালত সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

The post বিসিসি কাউন্সিলর দুলালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, সাইবার আদালতে মামলা first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3C9krBa
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam