মৃত শেফালী আক্তার (৫৫) ওই গ্রামের বাসিন্দা দিনমজুর করম আলী সিকদারের স্ত্রী।
মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (ওসি/তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বরিশালটাইমসকে জানান, মৃত শেফালী আক্তার ও তার পরিবার এনজিওসহ বিভিন্ন জায়গা থেকে বেশকিছু টাকা ঋণ নিয়েছিলো। যা কিস্তিতে পরিশোধও করে আসছিলো। তবে সম্প্রতি তাদের পরিবারে অভাব-অনটন দেখা দিলে সে কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলো শেফালী। তাই যথাসময়ে কিস্তিও দিতে পারছিলো না তারা।
আজ সোমবার কাউকে কিস্তির টাকা দেওয়ার কথা দিয়েছিলো। কিন্তু সে অনুযায়ী টাকা ম্যানেজ করতে পারেনি। পরিবারের ধারণা কিস্তির টাকা দিতে পারবে না এই অপমান এড়াতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
স্বজনরা জানিয়েছে, করোনাকালে কর্ম হারিয়ে অভাবে পরে পরিবারটি। তারপরও স্থানীয় ঋণদান সংস্থা চাপ দিয়ে আসছিলো কিস্তির টাকা পরিশোধের জন্য। এমনকি নানা ধরণের ভয়ভীতি ও হুমকিও দিচ্ছিলো পরিবারটিকে। স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন জানান, গ্রামীন ব্যাংকের প্রতিনিধি কিস্তি নিতে আসলে হয়তো তার সাথে কথা কাটাকাটি হয়। যার ফলে শেফালী বেগম এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
তবে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ বরিশালটাইমসকে জানান, শেফালী বেগমের সাথে আমাদের লোকের সাথে সাক্ষাৎ হয়নি এবং শেফালী বেগমের কিস্তির কোন টাকা বকেয়া পরেনি। শেফালী বেগমের আত্নহত্যা কিস্তির সাথে সম্পর্কিত না বলে দাবি করেন তিনি।
এদিকে পুলিশ লাশের সুরাতল করে পোষ্টমর্টেমের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
The post ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর গলায় ফাঁস first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3nq2YQR
