Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Picture News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Picture News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সন্তানের সাফল্যে মায়ের চোখে আনন্দাশ্রু, কৃতীদের সংবর্ধনা

কোন মন্তব্য নেই

বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

 

মোঃ জাহিদ নথুল্লাবাদ:  একটি পুরস্কার, একটি সনদআর তাতেই মায়ের চোখে আনন্দের ঝিলিক। সন্তানের ছোট্ট সাফল্য যেন মুছে দেয় দিনের পর দিন করা সব পরিশ্রম। এমনই আবেগঘন পরিবেশে ঝালকাঠির চাচৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফল ঘোষণা করা হয়। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্ত মোঃ সাইমুন ইসলাম জিতুন, মদিনা জাহান, সৈয়দ তাসনীম জাহান, আশারা খাতুন, তাসনীম রহমান স্মৃতি রানী পুরস্কার গ্রহণ করে। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনকারী ভাবনা শিকদার এবং জাতীয় কুইজ প্রতিযোগিতায় তৃতীয় হওয়া আব্দুর রহমানও পান সম্মাননা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার .কে.এম. আল মামুন। সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তন্বী আক্তার।

প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম বলেনশিক্ষার্থীদের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাদের সাফল্যের পেছনে শিক্ষক অভিভাবকদের ভালোবাসা এবং পরিশ্রম রয়েছে।

পুরস্কার হাতে শিশুদের উচ্ছ্বসিত হাসি আর পাশে দাঁড়িয়ে থাকা মায়েদের গর্বিত মুখসেদিন বিদ্যালয় প্রাঙ্গণে যেন একটাই বার্তা ছড়িয়ে পড়েআজকের এই ছোট্ট অর্জনই হয়তো একদিন তাদের বড় স্বপ্নের প্রথম সিঁড়ি।


প্রতিটি উপজেলাকে গ্রিন, ক্লিন ও সেফ শহর গড়ার তাগিদ: প্রতিমন্ত্রী সোহেল মনজুর (এমপি)

কোন মন্তব্য নেই

ঝালকাঠি: শুধু উন্নয়ন নয়, প্রতিটি উপজেলাকে গ্রিন, ক্লিন সেফ শহর হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম তদারকি সমন্বয় বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী প্রতিটি উপজেলাকে গ্রিন, ক্লিন সেফ শহর হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, নিজ নিজ উপজেলাকে গ্রিন, ক্লিন সেফ করার জন্য সরকারের দেওয়া নির্দেশনাগুলো দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।


তিনি বলেন, একটি উপজেলাকে গতিশীল রাখতে এবং উন্নয়ন কার্যক্রমকে সঠিক পথে পরিচালনা করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। জেলা উপজেলা পর্যায়ে সরকারি কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তবে মাঠপর্যায়ে যারা কাজ করেন, তাদের শুধু কাজ করলেই হবে নাকাজের ফলাফল বারেজাল্ট নিশ্চিত করতে হবে। এক মাসের কাজ আরেক মাসে ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেননিজ নিজ দায়িত্বের জায়গা থেকে আমাদের সবারই রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। উন্নয়ন, অপরাধ দমনসহ প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি ইমপ্রুভমেন্ট চাই। ব্যক্তি হিসেবে আমাদের আরও সিনসিয়ার, ডেডিকেটেড স্বচ্ছ হতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুর্নীতির একটি সংস্কৃতি চালু করে দিয়ে গেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও ৪০০ কোটি টাকার মালিক হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেনবর্তমান কর্মকর্তা-কর্মচারীরা যদি মনে করেন, আমি কী করেছিসেটা ভুলে যান। আমাদের পরিবর্তনে বিশ্বাসী হতে হবে। ঝালকাঠি-পিরোজপুরে যারা দায়িত্বে ছিলেন, তারা দুর্নীতি করেছেন। তারা একা এই দুর্নীতি করতে পারেননি; এর সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও সম্পৃক্ততা ছিল। কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেনঅনেক কষ্ট আন্দোলনের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন দেশকে দেওয়ার সময়, নেওয়ার সময় নয়। আমরা যে আদর্শে বিশ্বাসী হয়ে দায়িত্ব পালন করছি, সেই জায়গা থেকে নিজেদের কালিমামুক্ত করতে হবে।

তিনি বলেন, ঝালকাঠি বা বরিশাল বিভাগ নয়, সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করে প্রমাণ করতে হবেসরকারি কর্মকর্তারা অতীতেও সৎ ছিলেন, এখনও সৎ আছেন। কিছু অসাধু মানুষের কারণে সরকারি কর্মকর্তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল।

সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম জামাল। তিনি মাদক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে অনিয়ম গাফিলতি বন্ধ, কাজের গুণগত মান নিশ্চিত এবং সরকারি অর্থ-সম্পদের অপচয় রোধের আহ্বান জানান।


জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা বিএনপির সদস্যসচিব জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মাদ হুমায়ূন কবীর, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, চার উপজেলার ইউওনোসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণ করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: সংগৃহীত

কোন মন্তব্য নেই

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সফররত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বুধবার দুপুরে তিনি এ শ্রদ্ধা জানান।

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, ১০টি বাসে আগুন

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১


বাসচাপায় ছাত্র নিহতের এ ঘটনায় অন্তত ১০টি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আমন ধান কাটার পর ধানের আটি বিক্রি করতে বাজারে তুলেছে কৃষকেরা

কোন মন্তব্য নেই

রবিবার, নভেম্বর ২৮, ২০২১

আমন ধান কাটার পর ধানের আটি বিক্রি করতে বাজারে তুলেছে কৃষকেরা। গরু খামারিরা তা কিনে নিচ্ছেন। প্রতি আঁটি কিনছে ৩-৫ টাকা পিচ করে। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজার থেকে তোলা। -এফএনএস

বাজারে আসতে শুরু করেছে শীতকালিন সবজি

কোন মন্তব্য নেই

শনিবার, নভেম্বর ২৭, ২০২১

বাজারে আসতে শুরু করেছে শীতকালিন সবজি

শতরূপে শীতের সকাল

কোন মন্তব্য নেই

সোমবার, নভেম্বর ২২, ২০২১

ভোরবেলার চারিদিকের অন্ধকারাচ্ছন্ন মুখরতা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের সাথে মেঘের লুকোচুরি খেলা।

জাতির পিতার রক্তের ঋণ এখনও শোধ হয়নি

কোন মন্তব্য নেই

রবিবার, আগস্ট ১৫, ২০২১


আজ ১৫ আগষ্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির সবচেয়ে দুর্ভাগ্যের দিন। কলঙ্কের দিন। জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার ৪৬ বছর পার হলো। স্বাধীনতা বিরোধী অপশক্তি কেবল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেনি, তারা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে এই বিচারের পথ বন্ধ করে রেখেছিল। এভাবে আইন করে বিচার বন্ধ বিশ্বের ইতিহাসে এক নজীরবিহীন ঘটনা। ৭৫ এর ১৫ আগষ্ট এমন একজন মহামানবকে হত্যা করা হয়, যিনি সারাজীবন বাঙালির জন্য ত্যাগ স্বীকার করেছেন। এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা তাই ইতিহাসে নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতার দলিল। এই হত্যার দায় কেবল কতিপয় খুনীর নয়, সমগ্র বাঙালি জাতির। 

বঙ্গবন্ধু হত্যার বিচার এই হত্যাকান্ডের স্বরূপ উন্মোচন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার মাধ্যমেই এই জাতি বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে পারে। কিন্তু এখনও আমরা এই ঋণ শোধ করতে পারিনি। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। এরপর শুরু হয় ইতিহাসের দায়মোচন পর্ব। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হয়। প্রচলিত আইনে বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু হয়। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষপর্যন্ত বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হয়। অধিকাংশ খুনীর ফাঁসির রায় কার্যকর হয়। এখনও বঙ্গবন্ধুর ৫ খুনীর বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি। তারা বিদেশে পালিয়ে আছে। এদের বিদেশ থেকে এনে, রায় কার্যকর না করলে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে না।

জাতির পিতার হত্যার বিচার হয়েছে কিন্তু এই ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন হয়নি। এই হত্যাকান্ডের নেপথ্যে কারা তা খুঁজে বের করা হলো আমাদের জাতীয় দায়িত্ব। এই ষড়যন্ত্রের মূল উৎপাটন না করতে পারলে, আমরা জাতির পিতার রক্তের ঋণ শোধ করতে পারবো না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা। অর্থনৈতিক  মুক্তি, আত্ম মর্যাদাশীল একটি জাতিরাষ্ট্র বিনির্মাণন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। কিন্তু এখনও আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। বৈষম্যমুক্ত বাংলাদেশ, শোষনমুক্ত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ বিনির্মাণের মধ্যে দিয়েই আমরা বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে পারি।

জাতীয় শোক দিবসে আমাদের শপথ নিতে হবে, যেন আমরা বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে পারি।

রাজাপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার! আটক ২

কোন মন্তব্য নেই

শনিবার, আগস্ট ১৪, ২০২১


ঝালকাঠির রাজাপুরে হোসনেয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।

 

শনিবার (১৪ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলা সদরের টিএন্ডটি সড়কের নিহত নারীর একটি পরিত্যক্ত বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাদ্দাম (২৪) ও পনির (৪০) নামে (নিহতের বাসার ভাড়াটিয়া) দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

  

নিহত হোসনেয়ারা পাঁচ সন্তানের জননী ও স্থানীয় মৃত. আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকাল থেকে হোসনেয়ারা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা বাড়ির পেছনের দিকে তাদের একটি পরিত্যাক্ত তালা দেওয়া ঘরের ভেতরে গলাকাটা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশের ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে। তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে এ বিষয়ে এখনো জানা যায়নি।

ঝালকাঠি ৩১ ইউপির ৪৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

কোন মন্তব্য নেই

সোমবার, মার্চ ২২, ২০২১


ঝালকাঠি জেলার ৩১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি, ক্রটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল ও আয়-ব্যয়ের হিসাবে গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত একজনসহ ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন রয়েছেন।

রোববার (২১ মার্চ) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সি এ তথ্য নিশ্চিত করেন। তবে বাতিল হওয়া মনোনয়নপত্রে অধিকাংশ প্রার্থীরা ইতিমধ্যে আপিল করেছেন বলে তিনি জানান।

সোমবার (২২ মার্চ) আপিল শুনানিতে বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে। অপরদিকে মনোনয়নপত্রে যাচাই-বাছাইয়ে অনিয়ম ও পক্ষপাত্বিতের অভিযোগ তুলেছে অনেকেই। বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি দেখিয়ে অপর প্রার্থীরা সুনির্দিষ্ট অভিযোগ এনে আপত্তি তুললেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলার বিনয়কাঠি, গাবখান-ধানসিঁড়ি, শেখেরহাট, নথুল্লাবাদ, নলছিটি উপজেলার কুশঙ্গল, রাজাপুর উপজেলার সাতুরিয়া, শুক্তাগড়, কাঁঠালিয়া উপজেলার আমুয়া ও শৌলজালিয়া এসব ইউনিয়নে একজন করে প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাইয়ে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে।

বাতিলদের মধ্যে আওয়ামী লীগ মনোননীত নলছিটি উপজেলা কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ছাড়া অন্য সবাই স্বতন্ত্র প্রার্থী। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের তথ্য অনুযায়ী চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী রয়েছে। তবে মনোনয়ন বঞ্চিত হয়ে প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ইতোমধ্যে এসব ইউনিয়নে বেশ কয়েকটিতে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ-সহিংসতার ঘটনা ঘটেছে।
এছাড়াও সাধারণ সদস্য পদে এক হাজার ৫৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১১ এপ্রিল ৩১ ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৫টি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।

প্রসঙ্গ, ঝালকাঠি জেলার চারটি উপজেলার ৩১টি ইউপি নির্বাচনে ভোটার রয়েছেন চার লাখ ৩৪ হাজার চারজন। এদের মধ্যে দুই লাখ ২০ হাজার ৯৩৭ জন পুরুষ ভোটার ও দুই লাখ ১৩ হাজার ৬৭ জন মহিলা ভোটার। ভোট গ্রহণের জন্য ২৯১টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

কর্মক্ষম প্রতিবন্ধীকে সেলাই মেশিন ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল কম্বল

কোন মন্তব্য নেই

সোমবার, ফেব্রুয়ারি ১৫, ২০২১


ঝালকাঠি: ঝালকাঠিতে করোনায় কর্মহীন প্রতিবন্ধীদের আয় বর্ধক কর্মসূচির আওতায় কর্মক্ষম প্রতিবন্ধীকে সেলাই মেশিন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে শহরের ফকির বাড়ি এলাকায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিশু বিভাগের প্রক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। প্রতিবন্ধীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। 

বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক সূর্যালোক ষ্ট্রাষ্টের  চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিমু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক তরুন কর্মকার ও বিদ্যালয়ের দাতা সদস্য, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার। 

প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন উজ্জল তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্ধ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্দোগে করোনায় কর্মহীন প্রতিবন্ধীদের আয় বর্ধক কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ১শ জন কর্মক্ষম প্রতিবন্ধী সেলাই মেশিন, রিকশা, ভ্যান, গরু-ছাগল বিতরণ ও মালামালসহ দোকান দিয়ে সহায়তা করা হচ্ছে। ইতিপূর্বে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের অধ্যায়নরত ৬০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন ও শিতবস্ত্র বিতরন এছাড়াও এবার ৫০জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে কম্বল দেয়া হয়েছে।
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam